দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) গভীর রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৫২)। এদের মধ্যে আব্দুল মালেক মন্ডল দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার সন্দেহভাজন  আসামি হিসেবে আব্দুল মালেক ও এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদুর রহমানকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে। থানার ওসি মমতাজুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন। অভিনেত্রীর মা মাসুদা হক শুক্রবার (২০ জুন) দিনগত Read more

কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের Read more

বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে
বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে Read more

ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩

জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন নতুন থানা ভবনের ছাদ ধসে ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত Read more

Cheri Casino avis 2024 : tout savoir sur la vérification de compte
Cheri Casino avis 2024 : tout savoir sur la vérification de compte

Cheri Casino Avis – Guide complet 2024 Vous cherchez un avis complet et honnête sur le site Cheri Casino ? Read more

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন