যশোরে মামলা জটিলতায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে ব্রিজ নির্মাণের কাজ। পাশে নির্মাণ করা বাঁশের সাকোর অবস্থা জরাজীর্ণ। ফলে মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতেও সমস্যায় পড়তে হচ্ছে।ভৈরব নদের পশ্চিম পাশে যশোর সদরের কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকা। পূর্ব পাশে বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার দেয়াপাড়া। যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা। ভোগান্তি কমাতে সেটি ভেঙে ২০২২ সালে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় নতুন সেতু নির্মাণের কাজ। ইতিমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ।বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার হতো। এলাকাবাসী বাঁশের সাকো নির্মাণ করে চলাচল করছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্রিজের অর্ধেকের কম কাজ শেষ হয়েছে। এর মধ্যে নদী রক্ষা কমিটি আদালতে মামলা করায় ব্রিজ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে তিন বছর ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ছাতিয়ানতলা দরাজহাটের বাসিন্দা শরিফুল ইসলাম জানান, ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকায় কচুয়া ইউনিয়নের ও ছাতিয়ানতলার দরাজ হাট এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন বললেই চলে। ব্রিজ না থাকায় রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আগে বাসিন্দারা নৌকায় করে নদী পারাপার করতো। পরে ব্রিজের পাশে বাঁশের সাকো নির্মাণ করে চলাচল করছে এলাকার মানুষ। সাঁকো দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে।কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকার বাসিন্দা অনুপ সাহা জানান, সাকো বাদে যদি এলাকাবাসী ছাতিয়ানতলায় যায় তাহলে ৭ কিলোমিটার ঘুরে আসা-যাওয়া করতে হবে। আর সাঁকো দিয়ে চলাচল করলে সহজ হয়। তাই এলাকাবাসী ঝুঁকির মধ্যে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। তিনি জানান, ভৈরব নদের উপর আগের ব্রিজ দিয়ে কচুয়া ইউনিয়নের ঘোপ, নিমতলী, রসুনকাটী, দেয়াপাড়া সহ ৬ এলাকার মানুষের চলাচলের সহজ পথ। সেই ব্রিজটি চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় এলজিইডি নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। সেই ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকায় বাধ্য হয়ে বাঁশের সাকো দিয়ে মানুষ চলাচল করছে। এই এলাকার আশেপাশে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদেরও বাঁশের সাকো দিয়ে চলাচল করতে হচ্ছে।আরেক বাসিন্দা হোসেন আলী জানান, ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকায় এ এলাকার মানুষ চলাচলে অসহায় হয়ে পড়েছে। অনেক সময় সাত কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে।এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান জানান, নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ কচুয়া ইউনিয়ন থেকে বাঘারপাড়ার ছাতিয়ানতলা যাওয়ার ভৈরব নদের উপর ব্রিজসহ সাতটি ব্রিজের নির্মাণ কাজের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার কারণে ব্রিজ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তির বিষয়ে আমরা আদালতে আবেদন করেছি। আদালতের রায় পাওয়ার পর ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হবে।ভৈরব নদ সংস্কার কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ জানান, বিআইডব্লিউটিএর অনুমোদন না নিয়ে কম উচ্চতায় সেতুটি নির্মাণ করায় আদালতে মামলা করায় ব্রিজ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ৬ মাস আগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী হাইকোর্টে অঙ্গীকারনামা দিয়েছিলেন নীতিমালা মেনে কাজ শুরু করবেন। কিন্তু আট মাস পার হয়েছে, কিন্তু কাজ শুরু করেনি। মামলার কারণে কাজ বন্ধ এটা যথাযথ নয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি
নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক সৃষ্টি করেছেন তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে  অভাবনীয় Read more

পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূ। নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের Read more

চৌগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
চৌগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী আটক হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ Read more

আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী
আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল এসেছে হতাশাজনক। মোট ৫১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৪৬৬ জন।গত বছর Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন