কক্সবাজারে দলিল নিবন্ধনে সম্প্রতি ধার্যকৃত বর্ধিত অতিরিক্ত উৎসকর (উৎসে কর) অবশেষে বাতিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর সদস্য এ.কে.এম বদিউল আলমের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি করে এটি কার্যকর করেছেন।গত ২৪ জুন জারি হওয়া প্রাথমিক প্রজ্ঞাপনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর অন্তর্গত ৮১টি মৌজার নির্দিষ্ট জমি ও আবাসিক সম্পত্তিতে অতিরিক্ত কর ধার্য করা হয়েছিল। নাল জমিতে প্রতি শতকে ২৫ হাজার এবং আবাসিক জমিতে ৫০ হাজার টাকা অতিরিক্ত কর ধার্য করা হয়েছিল, যা সাধারণ মানুষ ও পেশাজীবীদের জন্য অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করেছিল।বর্ধিত করের ফলে জেলা জুড়ে দলিল নিবন্ধন কার্যক্রম স্থবির হয়ে গিয়েছিল। জমি ক্রয়-বিক্রয় প্রক্রিয়া থমকে যাওয়ায় সাধারণ মানুষ একপ্রকার অসহায় হয়ে পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় জেলা রেজিস্ট্রার অফিস ১৩ আগস্ট মহা-পরিদর্শক (নিবন্ধন) এর বরাবরে স্পষ্টিকরণ ও পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। ২০ আগস্ট এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অন্তর্গত মৌজা সমূহের দলিল নিবন্ধনে উৎসে কর বিধিমালা-২০২৩ অনুযায়ী ‘অন্য কোন উন্নয়ন কর্তৃপক্ষ’ এর আওতায় ৮১টি মৌজা ধরা হয়েছিল। কিন্তু ওই ৬৯০.৬৭ বর্গ কিলোমিটার বিস্তীর্ণ ও অনুন্নত জমিতে করহার নির্ধারণ করা অযৌক্তিক ও বাস্তবতার সঙ্গে মানানসই ছিল না। স্থানীয় সচেতন মহল, ভুক্তভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়মিত মানববন্ধন, আবেদন ও গণমাধ্যমের মাধ্যমে বর্ধিত কর বাতিলের দাবিতে সরব ছিলেন।জেলা রেজিস্ট্রার কর্তৃপক্ষ জানায়, মূল বিধিমালায় ‘ক’ থেকে ‘চ’ শ্রেণিভুক্ত এলাকার জন্য বর্ধিত কর নির্ধারণের বিধি থাকা সত্ত্বেও, দীপাঞ্চলসহ বিস্তৃত মৌজাগুলিতে অতিরিক্ত কর ধার্য হওয়ায় দলিল নিবন্ধন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। এতে রাজস্ব আদায়ও তুলনামূলকভাবে কম হয়েছিল।সংশোধিত প্রজ্ঞাপনের ফলে কক্সবাজারের সাধারণ মানুষ আবার স্বস্তিতে এসেছে।জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোছাইন বলেন, গত কয়েক মাসে বর্ধিত কর মানুষের জীবনযাত্রায় স্থবিরতা সৃষ্টি করেছিল। প্রজ্ঞাপন বাতিল হওয়ায় জমি ক্রয়-বিক্রয় প্রক্রিয়া পুনরায় সচল হয়েছে।তিনি আরও বলেন, জেলা রেজিস্ট্রার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যমের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে।এবারের প্রজ্ঞাপন অনুযায়ী, কউক এর অন্তর্গত মৌজা সমূহে উৎসে কর হার যথাযথ পুনর্বিবেচনা করা হয়েছে। সাধারণ মানুষ এখন আর অযৌক্তিক অতিরিক্ত করের চাপ অনুভব করবেন না। এতে কক্সবাজারে জমি লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক পথে ফিরে এসেছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত

ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, Read more

টেকনাফে ১২ মানব পাচারকারী আটকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
টেকনাফে ১২ মানব পাচারকারী আটকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদুরে গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ভিকটিম উদ্ধারের ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে ১২ মানবপাচারকারী আটকসহ ১৮ জন দালালের Read more

লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!
লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। যার মোট আয়তন ৬৭১.৮৩৯ বর্গকিলোমিটার। তার মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের Read more

বন বিভাগের মদদে পুরনো দরপত্রে নতুন গাছ পাচারের অভিযোগ
বন বিভাগের মদদে পুরনো দরপত্রে নতুন গাছ পাচারের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দরপত্র ছাড়াই সরকারি গাছের লগ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। অফিস বন্ধের দিনে কেন Read more

অব্যাহত থাকবে ৯ জেলার শৈত্যপ্রবাহ
অব্যাহত থাকবে ৯ জেলার শৈত্যপ্রবাহ

হাড় হিম করা শীতে ৯ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন