এবার জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (জিআই) সনদ পেয়েছে নওগাঁর ‘নাক ফজলি আম’। এই আম বেশ লম্বা, স্বাদে অতুলনীয়, মিষ্টি ও সুগন্ধিযুক্ত হয়ে থাকে। নাক ফজলি আম প্রথম চাষ শুরু হয়েছিল জেলার বদলগাছী উপজেলায়। এদিকে, নিজ জেলার আমের এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত জেলাবাসী।মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। তিনি জানান, গত ১ মে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ‘নাক ফজলি আম’ চাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে জিআই সনদ তুলে দেয়া হয়। সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।কৃষি কর্মকর্তা সাবাব ফারহান আরও বলেন, ‘নাক ফজলি আম’ স্বাদে অতুলনীয়, মিষ্টি ও সুগন্ধিযুক্ত। এটি শুধু একটি ফল নয় বরং এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই আমের স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সারা দেশে পরিচিতি এনে দিয়েছে।এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বদলগাছীর ‘নাক ফজলি আমের’ পক্ষে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে জিআই নিবন্ধনের আবেদন করা হয়। পরে নওগাঁ জার্নাল নং ৫৬ প্রকাশিত হলে বিধিমতো দুই মাস অপেক্ষার পর কোনো পক্ষ থেকে বিরোধিতার নোটিশ না আসায় সনদ প্রদান করা হয়।স্থানীয় বাসিন্দাদের মতে, এ অঞ্চলের রাজা বাদশাদের অনেকেরই শখ ছিলো নতুন নতুন গাছপালা সংগ্রহের। তেমনই নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুরের জমিদার বিনোদ কুমার লাহিড়ীর ছিল ভ্রমণ আর গাছপালা সংগ্রহের শখ। প্রতিবছর তিনি স্বপরিবার যেতেন তীর্থ ভ্রমণে। আর ফেরার সময় ভারতের বিভিন্ন জায়গা থেকে আনতেন বিভিন্ন ফল, বিশেষ করে বিভিন্ন জাতের আমের চারা। সেগুলো রোপণ করতেন তার নিজস্ব বাগানে। এভাবেই বিনোদ কুমার লাহিড়ী নিজের শখের বাগানে লাগিয়েছিলেন কাশি ফজলি, বোম্বে ফজলি, দেবীভোগ, মালদা ফজলি নামের সুস্বাদু আম। জানা যায়, ইংরেজ গভর্নর লর্ড লিটনের (১৯২২-১৯২৭) আমলে বিনোদ কুমার লাহিড়ী মুর্শিদাবাদের নবাবদের বাগান থেকে সংগ্রহ করেছিলেন উৎকৃষ্ট স্বাদের নাক ফজলির চারা। লাগিয়েছিলেন নিজের বাগানে। এরপর থেকে নওগাঁয় ছড়িয়ে পড়ে এ আম। এই আমের নিচের দিকে নাকের মতো আছে বলে এর নাম নাক ফজলি রাখা হয়ে থাকতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ Read more

৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা
৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা

স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চারটি শর্ত পূরণ সাপেক্ষে মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তি করা যাবে বলে জানিয়েছে প্রধান Read more

বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু

বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী Read more

ভারত ম্যাচের আগে সুখবর পেলেন সাইফ-মুস্তাফিজ
ভারত ম্যাচের আগে সুখবর পেলেন সাইফ-মুস্তাফিজ

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ Read more

পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।জানা Read more

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন