যশোরে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাফিজুর রহমান শার্শা উপজেলার জামতলা এলাকার মজিবর রহমানের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রাত ১০টার দিকে তিনি মারা যান।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ‘হাফিজুর রহমান রাত ৮টার দিকে বাগআঁচড়া বাজারে রাস্তার পাশে ট্রাক রেখে অপর একটি ট্রাকে উঠতে যাচ্ছিলেন। এসময় পা পিছলে পড়ে গেলে অপর এক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।’পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর মারা যান বলে জানান ওসি রবিউল ইসলাম।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) Read more

নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য
নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোলাহলে প্রাণবন্ত থাকলেও, বর্তমানে তা এক গুরুতর সংকটে ভুগছে, যেখানে ২০২০ সালের পর Read more

পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যশোরে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে গিয়ে ২ বছরের শিশু সাকিবের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর Read more

টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এক গৃহবধূকে (মলি, ছদ্মনাম) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে এই Read more

লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল
লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে স্যোশাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার Read more

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে হত্যার হুমকি
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে হত্যার হুমকি

শান্তিতে নোবেলজয়ী ও ইরানের খ্যাতনামা মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে  নোবেল কমিটি। এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন