কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার পর লাশ গুমের মামলায় মো. সোলেমান নামের ১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন।রায় ঘোষণার পর আদালত থেকে হাজতে নেয়ার পথে সোলেমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।নিহত শিশু মাহিয়া (৬) মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লাহ’র মেয়ে। সে দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন বিচারক।’মামলার বাদী এবং ভিকটিমের পিতা মো. আতাউল্লাহ জানান, তার মেয়ে মাহিয়া ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় তাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করে মৃতদেহ গুম করা হয়। পরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মাহিয়ার পিতা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় ঘোষণা করা হয়।আদালতের নথিপত্র মতে, ২০২২ সালের ৩০ নভেম্বর বিকেলে বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সামনে খেলছিল ওই শিশু। এ সময় কেক ও জুসের প্রলোভন দেখিয়ে তাকে ঘরে ডেকে নেয় সোলেমান। সেদিন সোলেমানের স্ত্রী বাড়িতে ছিলেন না। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করলে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন সোলেমান শিশুটিকে একটি লাগেজে ভরে নিয়ে যায় কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া বাঁধে। সেখানে গিয়ে লাগেজ খুলে দেখে শিশুটি মারা গেছে। এরপর কাদামাটিতে লাশ পুঁতে রাখে সে।শিশুটিকে হত্যা করার পরও পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল সোলেমান। ওইদিন রাতেই শিশুটির বাবার কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে। পরে শিশুর পরিবার থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ তদন্তে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। শিশুর বাবা ৩ ডিসেম্বর রাতে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। মুক্তিপণের জন্য ব্যবহার করা মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১০ ডিসেম্বর বিকেলে সোলেমান ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।তবে জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। মহেশখালীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খানের আদালতে দেওয়া জবানবন্দিতে সোলেমান পুরো ঘটনার বিস্তারিত স্বীকার করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার Read more

৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি
৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

ওয়ানডে ক্রিকেটে সময়টা আবারও নিজের করে নিচ্ছেন বিরাট কোহলি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রায় পাঁচ বছর পর আইসিসির ওয়ানডে ব্যাটিং Read more

আড়িয়াল বিলের মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আড়িয়াল বিলের মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি Read more

খানসামায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী
খানসামায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী

দিনাজপুরের খানসামায় স্বামীর নির্যাতনে শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মোস্তফা কামাল (৪৫) পলাতক Read more

মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষ, নিহত ২
মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে ড্রাম ট্রাক-লরির সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামে মিরসরাইয়ে ওভারটেক করতে গিয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও তার Read more

নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন