যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়ায় এ ঘটনা ঘটে। নিহত মইনুদ্দিন ডাকাতিয়া গ্রামের আজিজ মোল্যার ছেলে। ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত বড় ভাই জামির হোসেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত মইনুদ্দিনের ভাইপো সাগর হোসেনসহ প্রতিবেশীরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে মইনুদ্দিনের সাথে চাচাতো ভাই আশিকুর রহমান আশিকের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় আশিকের গালিগালাজের প্রতিবাদ করলে তিনি ক্ষুব্ধ হয়ে মইনুদ্দিনের তলপেটে ছুরিকাঘাত করেন। ছোট ভাইকে রক্ষা করার জন্য বড় ভাই জামির এগিয়ে গেলে তাকেও ছুরি মারা হয়। পরিবারের লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। জামিরকে ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মইনুদ্দিন মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় ভাই জামিরের অবস্থা আশঙ্কাজনক। সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ছুরিকাহত জামিরের পেটে আঘাত লেগেছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি আবুল হাসনাত জানান, জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই আশিকের ছুরিকাঘাতে মইনুদ্দিন খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। ঘটনার পর থেকে আশিক পলাতক। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি
যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রীকে Read more

পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার
পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থীর লাশ উদ্ধার

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে বংশালের আগামাসি লেনের একটি বাসার চারতলার Read more

চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ
চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করেন তিনি।পাত্রী Read more

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল Read more

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি ঘাট এবং দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Read more

ইবিতে ৩৫ শিক্ষার্থীর হাতে উঠলো ডিন’স অ্যাওয়ার্ড
ইবিতে ৩৫ শিক্ষার্থীর হাতে উঠলো ডিন’স অ্যাওয়ার্ড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮টি অনুষদের ৩৫ জন শিক্ষার্থীর হাতে উঠেছে এবারের ডিন'স অ্যাওয়ার্ড। এসময় এসব শিক্ষার্থীদের উপহারস্বরুপ পদক, সনদ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন