যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের পাইলট হাই স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, হাকোবা গ্রামের আব্দুল আজিজের তিন ছেলে মিন্টু হোসেন (৩৫), সেন্টু হোসেন (৩২) ও পিকুল হোসেন (৩০)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতের স্বজনরা জানান, চাঁদার টাকা না দেওয়ার জের ধরে হাকোবা গ্রামের হায়দার আলীর ছেলে সাব্বিরের নেতৃত্বে দুর্বৃত্তরা মিন্টু, সেন্টু ও পিকুলের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা এ সময় তাদের তিন ভাইকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত তিন ভাইয়ের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন পাওনা টাকা নিয়ে গোলযোগের জের ধরে প্রতিপক্ষ তিন ভাইকে কুপিয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছিল। হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট মামলার চূড়ান্ত Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

চাঁদপুরে সড়ক বিভাগের আয়োজনে শতাধিক হেলমেট বিতরণ
চাঁদপুরে সড়ক বিভাগের আয়োজনে শতাধিক হেলমেট বিতরণ

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে Read more

থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা
থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো Read more

জুলাই অভ্যূত্থানে শহীদদের স্মরণে গরু কোরবানি দিলেন ড. আব্দুল মঈন খান
জুলাই অভ্যূত্থানে শহীদদের স্মরণে গরু কোরবানি দিলেন ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের উদ্যোগে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদদের Read more

ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ

ভ্যাট রিটার্ন আরও সহজ করতে সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন