ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মন্তব্য ইসরায়েলের ‘অহংকারপূর্ণ’ নীতিরই সম্প্রসারণ, যা এই অঞ্চলের সংকটকে আরও বৃদ্ধি করেছে। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের মন্তব্যের ফলে অঞ্চলে সহিংসতা ও বিশৃঙ্খলা আরও বাড়তে পারে। তারা জোর দিয়ে বলেছে, এ ধরনের উসকানিমূলক মন্তব্য আরব জাতি ও জনগণের ন্যায্য অধিকারকে খর্ব করতে পারবে না। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একজোট হয়ে এমন ‘উসকানিমূলক আচরণের’ মোকাবিলা করে এবং একটি ন্যায়সঙ্গত, সামগ্রিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমর্থনের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি নেতাদের ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনা এখন অনেকটা ‘ওপেন সিক্রেট’। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পরিকল্পনা নিয়ে আরও বিশদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন’ রয়েছে তার। সাক্ষাৎকারে নেতানিয়াহু ইঙ্গিত দেন, এই পরিকল্পনায় বর্তমান ইসরায়েল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকাগুলোও এবং সম্ভবত বর্তমান জর্ডান ও মিশরের কিছু এলাকাও অন্তর্ভুক্ত থাকবে। সূত্র : ডন ও আল-জাজিরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো Read more

নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০টি ডাকাতিসহ ২২টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য আজ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য আজ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার (১ জুলাই) বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া Read more

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে Read more

ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের নতুন প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু
ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের নতুন প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু

ডেমোট্রান্স ও ক্ষেত খামারের প্রতিষ্ঠাতা নুর ইসলাম বাবু ফাউন্ডার'স কমিউনিটি ক্লাব লিমিটেড’র প্রেসিডেন্ট  নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন