আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬ টির মধ্যে  ৫টি  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায়  গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেছেনদলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর-১ (শার্শা)  বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক  মফিকুল হাসান তৃপ্তি আবারও ধানের শীষের প্রার্থী মনোনীত হয়েছেন। তিনি পূর্বেও এই আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা নাজমুল মুন্নি। তিনি প্রায়ত বিএনপি নেতা নাজমুল ইসলামের স্ত্রী। ২০১১ সালের ১৫ ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তার লাশ পড়ে ছিল। স্বৈরাচার সরকারের পোষ্য সন্ত্রাসীরা নাজমুল ইসলামকে খুন করেছিল বলে তখনকার সময় জোরালো অভিযোগ ছিল। স্বামীর মৃত্যুর পর সাবিরা নাজমুল মুন্নি রাজনীতিতে সক্রিয় হন। তাকে দমন করতে বিগত দিনে তার ওপর অত্যাচার নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছিল। ঝিকরগাছা-চৌগাছাবাসীর কাছে মুন্নি পরিচিত মুখ। যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। বিএনপির দুঃসময়ে অমিতের কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মত। গুরুত্বপূর্ণ সদর আসনে তার জয়ের সম্ভাবনা রয়েছে বলে তৃণমূলের দাবি। যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে প্রার্থী করা হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি দলের ভেতরে বিশেষ অবস্থানে আছেন। স্থানীয়রা বলছেন, অভয়নগর বাঘারপাড়া বিএনপি নেতাকর্মীরা কয়েকভাগে বিভক্ত। অন্তঃদ্বন্দ্ব মেটাতে না পারলে জয় কঠিন হতে পারে। যশোর-৬ (কেশবপুর) বিএনপির প্রার্থী হয়ে লড়বেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এখানকার তরুণ সমাজের কাছে শ্রাবণ অত্যন্ত প্রিয় একজন মানুষ। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাকে পেয়ে কেশবপুরের মানুষ আনন্দিত। এদিকে যশোর -৫ মণিরামপুর আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.শহিদ ইকবাল। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকে বাড়তি এ বোনাস পাবেন Read more

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার মানেই সিরিজ হাতছাড়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যাটিং ধস দিয়ে শুরু করেছে বাংলাদেশ। Read more

নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার Read more

এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর
এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর

যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাস হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

ময়মনসিংহে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির স্মারকলিপি
ময়মনসিংহে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির স্মারকলিপি

ময়মনসিংহে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণাসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (৯ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী

নোয়াখালীর সদরে ঐতিহ্যবাহী একটি মসজিদের মূল গেইটের স্থানে অবৈধভাবে টং দোকান বসিয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন