জুলাই প্রক্লেমেশন এবং জাতীয় সনদ এক নয় উল্লেখ করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কাজ চলছে জুলাই মাসে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। আগামী ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান তিনি।শনিবার ( ৩১ মে) দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর বিভাগ আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় ড. বদিউল আলম মজুমদার বলেন, ৭২ এর সংবিধান ছিল এক ব্যক্তির শাসনব্যবস্থা কেন্দ্রিক। শেখ হাসিনা কিন্তু ট্যাংকে চড়ে বা উর্দি পড়ে আসেননি। তিনি সংবিধানও বাতিল করেনি। কিন্তু যে সাংবিধানিক বিধান ছিল, যে প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল সেগুলোই তাকে স্বৈরাচারী করেছে। তিনি আরও কিছু আইন পরিবর্তন করে, সংবিধান পরিবর্তন করে পঞ্চদশ সংশোধনী করে পুরো সংবিধানটাকে বদলে দিয়েছিল । এর মাধ্যমে তার স্বৈরাচারী হওয়াটা আরও নিশ্চিত করেছে। সেই সংবিধানকে সংশোধন করে শেখ হাসিনা ফ্যাসিবাদের দানবে পরিণত হয়েছিল।বদিউল আলম বলেন, আবু সাঈদরা প্রাণ দিয়েছিল। কারণ তারা মৌলিক কতগুলো পরিবর্তন চায়। মৌলিক সংস্কার চায়। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে আমাদের আশংকা থেকে যায়, তাহলে আমরা আবারও পুরোনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যেতে পারি। শাসক যারাই হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও তারা দানবে পরিণত হতে পারে। এজন্যই সংস্কার প্রয়োজন।বদিউল বলেন, এখন রাজনৈতিক দলগুলোও সংস্কারের কথা বলছেন। কেউ বেশি সংস্কারের কথা বলছেন, কেউ কম সংস্কারের কথা বলছেন, কেউ নীতিগতভাবে কতগুলো বিষয়ে একমত হচ্ছেন। কিন্তু বিস্তৃতভাবে আসতে গেলেই সেখানে অস্পষ্টতা আছে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলাপ আলোচনা চলছে। আমাদের আকাঙ্ক্ষা হলো আগামী মাসের মধ্যে যেটা কাল (১জুন) থেকে শুরু হবে। একটা ঐকমত্যে পৌঁছানো। কিছু মৌলিক বিষয়ে, হাজারটা বিষয়ে নয়। যেখানে সংবিধান সংশোধন লাগবে। যেখানে সংসদ সদস্যদের, রাজনৈতিক দলগুলোর সম্মতি লাগবে। যেখানে কতগুলো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের (রাজনৈতিক দলগুলোর) মতামত দরকার।সুজন সাধারণ সম্পাদক বলেন, অনেকগুলো বিষয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর সরকারের সাথে এবং ঐকমত্য কমিশনের সাথে। এগুলো সম্পর্কে যেন জনগণ সচেতন হয়, জনগণ যেন তাদের মতামত দিতে পারে। এগুলোর জন্য রাজনৈতিক দলগুলোকে লাগবে এবং সংবিধান সংশোধন হয়তো লাগবে। আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যে এই চুক্তিটা হবে। এবং এটা স্বাক্ষরিত হবে সেদিন, যেদিন আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল। যেদিন আবু সাঈদ বুক পেতে দিয়ে বুলেট নিয়েছিল। এবং শাহাদত বরণ করেছিল। এই মন্তব্য করার সময় আবেগাপ্লুত হয়ে যান ড. বদিউল।জুলাই প্রক্লেমেশন প্রসঙ্গে ড. বদিউল বলেন, আমি মনে করি জুলাই প্রক্লেমেশন হলো একটি ঐতিহাসিক দলিল। এটা এবং জুলাই সনদ আলাদা। ২৪ এর জুলাই বিপ্লবকে ঐতিহাসিক এবং আইনি কাঠামো দিতে যথা সময়েই সেটা হওয়া প্রয়োজন। এটার সাথে জুলাই সনদের কোনও সম্পর্ক নেই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি
ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের Read more

বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ
বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘হেড অব রিটেইল লিয়াবিলিটি প্রোডাক্টস (এফভিপি-ইভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন Read more

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি
বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত Read more

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “কুমিল্লার অনেক উপজেলায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল চলে আওয়ামী লীগের টাকায়।” Read more

পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি
পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক Read more

টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)

প্রথম টি-টোয়েন্টির নাটকীয়তার পর আজ আবার বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি দ্বিতীয় ম্যাচে। এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও মুখোমুখি আজ।ক্রিকেট২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, রাত ৮–৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন