কিশোরগঞ্জের বাজিতপুর থেকে মাছ ছিনতাইয়ের ঘটনায় মফিজুর রহমান সুমন (৪৫) কে আটক করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে, গতকাল রাতে এই ঘটনায় মাছ চাষী আবু তাহের বাদী হয়ে মফিজুর রহমান সুমনসহ দুই জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতার হওয়া সুমন বাজিতপুর-নিকলী আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত মজিবুর রহমান মুঞ্জুর ছেলে। তবে স্থানীয়রা জানান, সুমন পদধারী কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নয়।অভিযোগ সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলার শুভারামপুর গ্রামের মাছ চাষী আবু তাহের (৭৫) রবিবার (১০ আগস্ট) সকালে ২০ ড্রাম ভর্তি পাঙ্গাশ মাছ টমটমে উঠিয়ে আড়তে বিক্রি করার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজটি অতিক্রম করার সময় মফিজুর রহমান সুমন তার সহযোগীদের নিয়ে গতিরোধ করে আবু তাহেরকে টমটম থেকে জোরপূর্বক নামিয়ে দেয়। এরপর সুমন মাছের গাড়িটি নিয়ে কটিয়াদী উপজেলাধীন স্বনির্ভর বাজারে মাছের আড়তে নিয়ে আসে।মাছের মালিক আবু তাহের অন্য একটি গাড়িতে উঠে এসে স্বনির্ভর বাজারে তাদেরকে দেখতে পেয়ে দ্রুত কটিয়াদী মডেল থানায় এসে একটি মৌখিক অভিযোগ দেন।কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মফিজুর রহমান সুমনকে আটক করলেও তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেনকে অবহিত করেন। বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন এসআই শ্যামল দেবনাথকে পাঠিয়ে কটিয়াদী থানায় আটক মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে যান।মাছ চাষী আবু তাহের বলেন, ‘আমার বিশ ড্রাম ভর্তি পাঙ্গাশ মাছের গাড়িটি জোর করে সাবেক এমপির ছেলে সুমন ও তার সহযোগীরা নিয়ে যায়। কটিয়াদী থানা পুলিশ সুমনকে আটক করলেও আমি মাছ ফেরত পায়নি। সুমনসহ দুইজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছি। আমি নিরীহ মানুষ। বড় ক্ষতির মুখে পড়লাম।’বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, ‘মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে কটিয়াদী থানায় আটক মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে এসেছি। মাছ চাষী আবু তাহের বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। আটককৃত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

আশুরার গুরুত্ব ও ফজিলত
আশুরার গুরুত্ব ও ফজিলত

মুহররম হিজরি সনের প্রথম মাস। বাংলা ও ইংরেজি সনের প্রথম দিনকে আমরা যেভাবে উৎযাপন করি, হিজরি সনের ক্ষেত্রে তা করি Read more

পাওনা টাকা আদায়ে ডিজিটাল ব্যানারে নাম টাঙিয়ে দিলেন কাঠুরে
পাওনা টাকা আদায়ে ডিজিটাল ব্যানারে নাম টাঙিয়ে দিলেন কাঠুরে

পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমধর্মী কৌশল বেছে নিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইনতাজ আলী বেপারি নামের এক কাঠুরে। বারবার তাগাদা দিয়েও টাকা Read more

তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ সমর্থন দিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা
তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ সমর্থন দিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দলটির সব পদ থেকে পদত্যাগ Read more

জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান
জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) কর্তৃক Read more

ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?
ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে ভারতীয়দের মধ্যে। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন