নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর জয়ের আশায় আজ হট ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিগার সুলতানা জ্যোতির দল। সোবহানা মোস্তারির লড়াকু ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করেছে লাল–সবুজের মেয়েরা। ফলে অজিদের জয়ের টার্গেট দাঁড়ায় ১৯৯।উদ্বোধনী জুটিতে রুবাইয়া ঝিলিক ও ফারজানা হক যোগ করেন ৩২ রান। ২৪ বলে ৮ রান করে প্রথমে সাজঘরে ফেরেন ফারজানা। এরপর ঝিলিককে সঙ্গ দিয়ে রান বাড়ান শারমিন। ৫৯ বলে ৪৪ রান করে আউট হন ঝিলিক।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত ধরে রেখে ব্যাট চালিয়ে যান সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রানে অপরাজিত থেকে দলের ইনিংস টেনে নেন তিনি।অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম ২টি করে উইকেট নেন।বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ শক্তিশালী অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে থামানো। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার সম্ভাবনা বাড়বে টাইগ্রেসদের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে।মঙ্গলবার (১২ Read more

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২১ মার্চ) বিকালে Read more

ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১
ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মহেশপুর বিজিবি জব্দ Read more

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন

 টানা শৈত্যবাহে কাঁপছে যশোরের সীমান্তবর্তী শার্শা-বেনাপোল। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন