খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, সাংস্কৃতিক জগতের কিংবদন্তি জনাব মোস্তফা জামান আব্বাসী দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ঐতিহ্যবাহী এক সাংস্কৃতিক পরিবারের সদস্য জনাব আব্বাসী সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে এক সোনালি অধ্যায় রচনা করে গেছেন।জামায়াতে আমির আরও বলেন, মহান রাব্বুল আলামিন তার এই বান্দার ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তার সফরকে সহজ করে দিন। আখের, তার গুনাহ ও ভুল-ত্রুটি ক্ষমা করে, তার নেক আমলগুলো কবুল করে, মেহেরবানি করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। মরহুমের আপনজন, প্রিয়জন, সহকর্মী ও গুণগ্রাহীদের আল্লাহ তা’আলা উত্তম ধৈর্যের তাওফিক দান করুন। আমিন।এদিকে শনিবার ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এই বরেণ্য ব্যক্তিত্ব।ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত মোস্তফা জামান আব্বাসী শুধু সংগীতশিল্পী হিসেবেই নন, একজন খ্যাতিমান লোকসংগীত গবেষক ও লেখক হিসেবেও দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেন। তার পিতা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী।মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন, শিল্পীসমাজ ও সাধারণ মানুষ তার অবদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা
ঈদের দিন কারাগারে ভিন্ন আয়োজন, বিশেষ আপ্যায়নে মমতাজ-আইভীরা

সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগমসহ বেশ কয়েকজন Read more

হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে
হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

গাজা যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক Read more

গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক
গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক

সঞ্চয় ও ডিপিএস এর নামে কমপক্ষে ২৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ Read more

নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা

নরসিংদীতে এক কিশোরকে ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা Read more

জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা
জীবন হত্যা মামলা, অন্যতম প্রধান আসামি সুজন এখনো অধরা

টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় কামরুজ্জামান জীবন (২৭) হত্যাকাণ্ডের এক মাস পার হলেও প্রধান আসামি সুজন এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এই Read more

ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড
ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ ভেঙে দিলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন