ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা “শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার” অভিযোগে অভিযুক্ত।ইরানের আধা-সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।ইসরায়েলের সরকারি হিসাব মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের দেশে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।এই সময়ের মধ্যে গোয়েন্দা ও সাইবার লড়াইও তীব্র হয়েছে, যার অংশ হিসেবে ইরান এই ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তার করার কথা জানাল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী Read more

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ২ বছর মেয়াদে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনকে  সভাপতি Read more

অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তা আবারও স্থগিত Read more

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন