ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই তারকা ওপেনার।ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা স্মৃতি মান্ধানা এবার গড়েছেন অনন্য এক কীর্তি। নারীদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি। রেকর্ডের আরেকটি পাতায় ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলিকে পেছনে ফেলেছেন মেয়েদের ক্রিকেটের এই তারকা।উইমেন’স বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রান করেন মান্ধানা। ৩ ছক্কা ও ৯টি চারে সাজানো ৬৬ বলের ইনিংসে কয়েকটি রেকর্ড গড়েন ভারতের বাঁহাতি ওপেনার।মেয়েদের ওয়ানডেতে এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি আগের ম্যাচেই নিজের করে নেন মান্ধানা। সেটিকে এবার আরও সমৃদ্ধ করলেন তিনি। চলতি বছর ১৮ ওয়ানডে খেলে তার রান হলো ১ হাজার ৬২।মেয়েদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানে মান্ধানার পরেই আছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক। ১৯৯৭ সালে ১৬ ওয়ানডে খেলে ৯৭০ রান করেছিলেন মেয়েদের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ও অধিনায়কদের একজন ক্লার্ক।এক বছরে ৯০০ রানও করতে পারেননি আর কেউ। ২০২২ সালে ৮৮২ রান করে তালিকায় এখন তিনে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত Read more

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা Read more

রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস
রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল পুতুল-মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার ৩ দিন পর এক পুলিশ Read more

গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি
গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি রহস্যময় প্রাচীন পাথরকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও Read more

জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে: তারেক রহমান
জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে: তারেক রহমান

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে Read more

জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ
জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ

​জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন