গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সকালে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ  নুরের জামান চৌধুরী।গোলাপগঞ্জ জামেয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ ইখতিয়ার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জের উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।জামেয়ার শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বলেন, সাইবার বুলিং থেকে নিরাপদে থাকতে হলে মোবাইল, ইন্টারনেট, ইউটিউব সহ তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতন এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখনো প্রযুক্তির হয়রানি শিকার না হলেও তোমরা যদি  সতর্ক থাক এবং  সাধারণ মানুষকে সচেতন করতে কাজ কর তাহলে তারাও হয়রানি থেকে বাঁচতে পারবে। তিনি সময়োপযোগী জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ সন্তানের স্মৃতিতে পিতার অশ্রুস্পর্শ
শহীদ সন্তানের স্মৃতিতে পিতার অশ্রুস্পর্শ

নামফলকের ওপর সন্তানের নাম। কাঁপা কাঁপা হাতে সেই নাম স্পর্শ করতেই আর নিজেকে সামলে রাখতে পারলেন না মো. তোফাজ্জল হোসেন। Read more

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান
পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। একটি পারমাণবিক চুক্তির অধীনে প্রতি বছর জানুয়ারির ১ Read more

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং
শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে Read more

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নীলফামারীতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র
জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন