ইরানের নবনিযুক্ত তৃতীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মোজতবা খামেনি দাপ্তরিকভাবে স্থলাভিষিক্ত হলেও এখন পর্যন্ত তাঁকে জনসমক্ষে বা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন নতুবা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে মোজতবা খামেনির একটি বার্তা প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ইরানের ওপর চলা আগ্রাসনের বিরুদ্ধে ‘সুস্পষ্ট অবস্থান’ নেওয়ার জন্য ইরাকি ধর্মগুরু ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গেছে, সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলি অব ইরাকের স্পিকার এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এই বার্তাটি হস্তান্তরিত হয়। গত মার্চের শুরু থেকে মোজতবা খামেনির নামে বেশ কিছু লিখিত বার্তা প্রকাশিত হলেও তাঁর কোনো শারীরিক উপস্থিতি লক্ষ্য করা যায়নি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “মোজতবা খামেনি হয় মৃত, না হয় খুব খারাপ অবস্থায় আছেন; কারণ কেউ তাঁর কোনো খবর পাচ্ছে না।” তবে জেনেভায় জাতিসংঘের ইরানি রাষ্ট্রদূত এই অনুপস্থিতিকে ‘নিরাপত্তা জনিত সতর্কতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েল ইতিপূর্বেই মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল, যা তাঁর দীর্ঘমেয়াদী আত্মগোপনের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ ১০ নেতার মাথার দাম ১০ মিলিয়ন ডলার (১ কোটি ডলার) ঘোষণা করেছে। অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়া আলী খামেনির মরদেহ এখনো সমাহিত করা হয়নি, যা ইরানের অভ্যন্তরীণ ও ধর্মীয় মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।বিশ্লেষকদের মতে, ইরানের এই ক্রান্তিকালে সর্বোচ্চ নেতার দীর্ঘ অনুপস্থিতি দেশটির শাসনব্যবস্থায় অস্থিরতা তৈরি করতে পারে। একদিকে ইসরায়েলি হামলার হুমকি এবং অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা ও পুরস্কার ঘোষণা—সব মিলিয়ে মোজতবা খামেনির নেতৃত্ব এক চরম পরীক্ষার মুখে দাঁড়িয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?
আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি রাজনৈতিক দল আবেদন করেছিল। কিন্তু প্রাথমিকভাবে এসব দলের কোনটিই Read more

নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী
নেত্রকোণায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় মাটির তৈজসপত্র প্রদর্শনী

নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই Read more

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে। গুরুতর Read more

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস
ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন