মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে ৮৮৬ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর প্রধান গেইট থেকে আটক করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদার (২৭) কে। তখন পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে মাজা/কোমরে লুকিয়ে রাখা ৮৮৬ পিচ ইয়াবা উদ্ধার করে। আটক ইয়াবা ব্যবসায়ী উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, ‘কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবে না।’ গত এক মাসে ১২/১৩ জন মাদককারবারীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। তিনি আরো বলেন, ‘শুধু একা পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য রাজনৈতিক ও সামাজিকভাবে সকলের সহায়তা প্রয়োজন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ
আগামী নির্বাচনে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ

আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ। ৩৯ দশমিক ১ শতাংশ ভোটার মনে করে, সুষ্ঠু ভোট Read more

সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, Read more

শিল্পী দিবস আজ
শিল্পী দিবস আজ

২৫ অক্টোবর, আজ চিত্রশিল্পীদের জন্যও বিশেষ দিন। কারণ আজ বিশ্ব শিল্পী দিবস ('World Artist Day')। দিনটি ছিল বিশ্বখ্যাত স্প্যানিশ শিল্পী Read more

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান  গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। মনিরুল ইসলাম মনির বরগুনা সদর উপজেলার Read more

খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা Read more

দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ স্কুল শিক্ষক আটক
দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ স্কুল শিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গার্লস স্কুলের এক শিক্ষককে ৪ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন