রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন ‘সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এ ক্লাবটির যাত্রা শুরু হয়। নবগঠিত সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন এম. এ আইভি এবং সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান মেহেদী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বিধান চন্দ্র রয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয়, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাখখারুল ইসলাম, অর্থ সম্পাদক মুমতাহিনা পারভীন তৃষা, দপ্তর সম্পাদক শাওন, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক শুভ মোহন্ত, মানব সম্পদ সম্পাদক আইরিন আক্তার এবং লিঙ্গ সমতা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আঁখি।নবগঠিত কমিটির সভাপতি এম. এ আইভি বলেন, ‘এই ক্লাব আমাদের মেধা, যুক্তি ও প্রকাশভঙ্গি বিকাশের অন্যতম সুন্দর একটি ক্ষেত্র। আমরা চাই ক্লাবকে শুধু প্রতিযোগিতার জন্য নয়, জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হলো নতুন সদস্য সংগ্রহ করা এবং তাদের সক্রিয়ভাবে ক্লাবের কার্যক্রমে যুক্ত করা। আমরা বিভিন্ন কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সবার দক্ষতা বাড়াতে কাজ করব। এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে আমাদের ক্লাবকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে।’সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান মেহেদী বলেন, ‘আমি সব সময় মনে করি বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি ছাত্রের জন্য আত্মবিশ্বাসের উৎস। নিজের বিভাগের প্রথম বিতর্ক ক্লাবের কমিটির সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত। আমাদের লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করা, নতুন সদস্যদেরকে উৎসাহিত করা এবং সবার মিলিত প্রচেষ্টায় আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি আমরা সবাই মিলে এই বিতর্কের নতুন যাত্রা সফল করতে পারবো।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল
বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে পাঠানো আর্থিক এবং সার্বিক সহযোগিতার জন্য এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি দিয়েছে Read more

একদিন পূর্বে ঈদ উদযাপন না করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও স্মারকলিপি
একদিন পূর্বে ঈদ উদযাপন না করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও স্মারকলিপি

কুরআন-সুন্নাহ ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করে ঈদের একদিন পূর্বে ঈদ উদযাপন এবং ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টির বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গাজীপুর Read more

কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে Read more

টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরের মাহমুদনগর ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ Read more

মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি
মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি

বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ Read more

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন