মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে  নারী ও শিশুসহ ৮ জন পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে এদের আন্তর্জাতিক সীমান্তের ১৩৬ ও ১৩৭ এর মাঝামাঝি গেট দিয়ে বাংলাদেশে ঠেলে দেই বিএসএফ।পরে পুশইনকৃতরা সীমান্তবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করে। এসময়  কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে তাদের আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। জানা যায়, পুশিইনকৃতরা বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও জামালপুরের বাসিন্দা। এদের মধ্যে ২ জন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ।রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করে জানান, ‘ভোর রাতের কোনো এক সময় এদের বাংলাদেশে পুশইন করা হয়েছে। এনিয়ে উভয় দেশে সীমান্ত কর্মরত বিজিবি এবং বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব Read more

পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য হঠাৎ করে বড় ধরনের ধাক্কা খেয়েছে। পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক Read more

জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার Read more

গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু
গাজায় শান্তি চুক্তির আলোচনায় যাচ্ছেন না নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের শারম আল-শেখে ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন