ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা যেন ততই বাড়ছে। এর সাথে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা।এর মধ্যে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর ভীড়। এছাড়া মানুষ ছুটছে গ্রাম্য ডাক্তার ও বিভিন্ন ক্লিনিকে।মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।এখানে বয়স্কদের চেয়ে শিশু রোগী বেশি।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য সময়ের চেয়ে এখন রোগীর চাপ বেশি। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছেন জরুরি বিভাগের সামনে। শিশু ওয়ার্ডের মেঝে,বারান্দা সবখানেই রোগীদের ভীড়।হাসপাতালে আসা মুস্তাফিজুর রহমান বলেন, প্রচন্ড ভ্যাপসা পড়ছে।গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।আমার শিশু অসুস্থ হয়েছে।সর্দি,জ্বর হাসপাতালে নিয়ে এসেছি।বড়দের চেয়ে ছোট শিশু রোগী বেশি দেখা যাচ্ছে।উপজেলার বিভিন্ন গ্রাম থেকেই রোগী আসছে।অতিরিক্ত ভিড়ের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।হাসপাতালে আসা জুয়েল রানা বলেন, আমার ছোট শিশু গরমে অসুস্থ হয়ে পড়েছে।হাসপাতালে নিয়ে  এসেছি।এছাড়া অনেকের সর্দি-জ্বর ,ডায়রিয়া সহ বিভিন্ন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।হাসপাতালে বেড সংখ্যা কম কিন্তু রোগী সংখ্যা অনেক বেশি।স্থানীয় পল্লী চিকিৎসক মো: কামরুল ইসলাম বলেন, প্রতিদিন রোগী আসছে যাদের অধিকাংশ শিশু।বড়রাও আসছে সর্দি,জ্বর নিয়ে।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ মনিরুল ইসলাম জানান,আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  প্রত্যেকটি ওয়ার্ডে রােগী ভর্তি রয়েছে।রােগীদের মধ্যে শিশু বেশি।বর্তমানে শিশু সহ মোট ১৩৫ জন রোগী ভর্তি রয়েছে। তিন জন নিউমোনিয়া রোগী রয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী বলেন, ৫০ শয্যার হাসপাতাল ১৩৫ জন রোগী ভর্তি রয়েছে। শিশু রোগী বেশি। রোগী বেশি হওয়ায় সেবা দিতে একটু হিমশিম  খেতে হচ্ছে।তাই গরমে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঈদুল আযহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ Read more

আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান
আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান

আগামী নির্বাচনে ভূমিকা এবং প্রধানমন্ত্রী পদের বিষয়ে নিজের প্রত্যাশা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি এখন এ অঞ্চলে সক্রিয় হয়ে Read more

ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল
ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও জনসভা Read more

সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল
সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয়েছে শুবমান গিলের। সিরিজটা ব্যাট হাতে দুর্দান্ত কাটছে তার। ওভাল টেস্টে ব্যাটিংয়ে নেমেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন