‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। বিশ্ব তারকা ঘিরে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও দায়দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভয়াবহ ট্রলের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।মেসির সঙ্গে তোলা ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই যেন শুরু হয় আক্রমণ।একের পর এক কটূক্তি, কুরুচিকর মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এমনকি শুভশ্রীর শারীরিক গঠন ও সন্তান নিয়েও আপত্তিকর মন্তব্য করতে ছাড়েননি সমালোচকরা। এই ঘটনায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে রোববার সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন রাজ চক্রবর্তী। এরপর সেদিন রাতেই টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রাজ।রাজ চক্রবর্তীর অভিযোগ, একজন নারীকে উদ্দেশ্য করে যেভাবে নোংরা ইঙ্গিত, কুৎসা ও ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেয়া যায় না।তিনি বলেন, ‘শুভশ্রীর শারীরিক গঠন, সন্তান নিয়ে কটাক্ষ করা হচ্ছে। যারা এই ভাষা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তও থাকতে পারে।’রোববার (১৪ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন রাজ চক্রবর্তী। তবে এই ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলির কোনও প্রতিক্রিয়া মেলেনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার
রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার

রানা প্লাজা ট্র্যাজেডির আজ ১২ বছর। এগারো বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের রানা প্লাজায় ঘটে দেশের ইতিহাসের Read more

লালমাইয়ে দুর্ঘটনার পর ঘুম ভাঙলো প্রশাসনের, সড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা
লালমাইয়ে দুর্ঘটনার পর ঘুম ভাঙলো প্রশাসনের, সড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা

কুমিল্লার লালমাইয়ের ফয়েজগঞ্জ বাজার এলাকায় চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক। Read more

আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার
আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার

বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে Read more

নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার
নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি খুন বলেই ধারণা করা হচ্ছে। Read more

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে Read more

শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন