মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির একমাত্র গোলটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের সবচেয়ে বড় হার।রোববার (১১ মে) ভোরে অ্যালিয়াঞ্জ ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই ওলুয়াসেয়ি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৩২ মিনিটে হ্লঙ্গুয়ানের গোলে এগিয়ে যায় মিনেসোটা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মারকানিখের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।দ্বিতীয়ার্ধের শুরুতে বাঁ দিক থেকে জর্দি আলবার পাস পেয়ে মেসি প্লেসিং শটে গোল করে ব্যবধান কমান। এটি চলতি লিগে তার পঞ্চম গোল এবং সব মিলিয়ে মায়ামির হয়ে ৪৩তম গোল। তবে এরপর মারসেলো ভেইগান্দথ আত্মঘাতী গোল করলে ফের পিছিয়ে পড়ে মায়ামি। ৭০ মিনিটে রবিন লডের দুর্দান্ত শটে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মিনেসোটা।বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে মিনেসোটা ছিল বেশ ধারালো। ৮টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪টি গোল করে তারা, যেখানে মায়ামি ১০ শটে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।এই হারের পর ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে শীর্ষে আছে কলম্বাস ক্রু। অন্যদিকে, ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিনেসোটা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব মৌমাছি দিবস
আজ বিশ্ব মৌমাছি দিবস

শুধু কর্মঠই নয়, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্যও ছোট  মৌমাছির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আজ ২০ মে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে Read more

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় মোঃ শাজাহান মৃধা নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (১৪ জুলাই) সকালে এ মৃত্যুর Read more

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট
কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট

ইরানি সরকারের প্রতিটি সেক্টরকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন দেশটির প্রেডিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক Read more

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপনে ব্যাখ্যা দিল সরকার
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপনে ব্যাখ্যা দিল সরকার

বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর মধ্যে মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি Read more

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ প্রস্তাব ড. ইউনূসের
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ প্রস্তাব ড. ইউনূসের

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি ‘বাস্তব রূপরেখা’ (প্র্যাকটিক্যাল রোডম্যাপ) তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন