ইরানের সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার ব্যাপারে তিনি ‘অনেকখানি নিশ্চিত’।রোববার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ইতোমধ্যে ইরানের সরকার পরিবর্তন করে ফেলতে পেরেছি। আপনারা যদি খেয়াল করেন, তাহলে লক্ষ্য করবেন যে ইরানের আগের সরকার ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা সবাই মারা গেছে।”“এখন আমরা (সমঝোতা চুক্তির ব্যাপারে) আলোচনা করছি। এমন কিছু মানুষের সঙ্গে আমরা আলোচনা করছি যাদের সঙ্গে আগে কেউ কাজ করেনি। তারা সম্পূর্ন ভিন্ন একদল মানুষ। তাই আমি একে শাসন ব্যবস্থার পরিবর্তন হিসেবেই বিবেচনা করব।”“আর সত্যি বলতে ইরানের এই নতুন লোকজন খুবই যুক্তিসঙ্গত আচরণ করছে। আমি বেশ নিশ্চিত যে আমরা একটা সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারব।’গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, মোজতবা নিজে হন আহত।পরবর্তী কয়েক দিনে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইরান রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর-সহ ২০ জনেরও বেশি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লাারিজানি-সহ নিহত হন ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বেশ কয়েক জন কর্মকর্তা।আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আহত থাকা অবস্থাতেই তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে ইরান। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়।যুদ্ধের দ্বাদশ দিনে, অর্থাৎ ১২ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রুশ সামরিক বাহিনীর একটি বিমানে চেপে মস্কোতে যান মোজতবা খামেনি। বর্তমানে মস্কোর এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।এদিকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমেছে পাকিস্তান। চলতি সপ্তাহেই ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হওয়ার শিডিউল রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী Read more

গকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
গকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে এই Read more

মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি
মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানের এক গণমাধ্যমে দেওয়া Read more

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য Read more

মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক
মৃত্যুর হাত থেকে ২ ভারতীয়কে উদ্ধার করলেন পাকিস্তানি যুবক

টানা ভারী বৃষ্টিতে ওমানের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপচে পড়া বন্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন