সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২ জুন রায় ঘোষণা করবেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২৯ মে) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারল শামীমা দিপ্তী।গত ২১ এপ্রিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়।গত ২৩ এপ্রিল এ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়।২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।ঘটনার ৫দিন পর ২০২০ সালের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র‌্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত Read more

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি

রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

রাজধানীর হোটেল ‘আমারই ঢাকায়’ শুরু হয়েছে বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বাসাভা) প্রথম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২০ ডিসেম্বর) থেকে কানিভা Read more

প্রয়াত হাসিবের ইচ্ছা পূরণে ১৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালো ছাত্রদল
প্রয়াত হাসিবের ইচ্ছা পূরণে ১৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালো ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন