ভোর থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার (১৩ আগস্ট) সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান।পোস্টে তিনি জানান,  ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে। ঢাকা শহরসহ এর চার পাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকে দুপুর ১২টার মধ্যে। ঢাকা শহরের উপর বৃষ্টি ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে। সিলেট বিভাগের মৌলভীবাজের ও হবিগঞ্জ জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে। সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের সব জেলার (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর) জেলার ওপরে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে- Read more

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ
উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ Read more

পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিহত এমদাদুল ফরাজী (৩০) Read more

মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়াসহ বিশ্বের সকল মা’কে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার Read more

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ
এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে এক Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন