ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে একটি রড বোঝাই ট্রাক উল্টে পড়ে। এতে ঢাকামুখী লেনে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাত ৪টার দিকে গজারিয়ার জামালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরাতে বিলম্ব হওয়ায় যান চলাচলে স্থবিরতা নেমে আসে। ফলে ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। সকাল ৯টা পর্যন্ত যানজট ধীরে ধীরে চলতে থাকলেও তা পুরোপুরি নিরসন হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন বলেন, “সকালে কুমিল্লা থেকে রওনা দেইই, কিন্তু গজারিয়ার ভাটেরচর এলাকায় এসে দীর্ঘ যানজটে আটকে পড়ি। আমিসহ যাত্রীরা বিরক্ত হয়ে পড়েছেন। একই বাসের যাত্রী মোশারফ হোসেন বলেন- মধ্যবাউশিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার যেতে দুই ঘণ্টা লেগেছে।”এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “উল্টে যাওয়া রডভর্তি ট্রাকের রডগুলো ছড়িয়ে পড়ে সড়কে। এতে ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এখন যানজট নিরসনে পুলিশ কাজ করছে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ Read more

টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ (বুধবার) ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। নিষ্পত্তি হতে পারে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টে। আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে Read more

মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা
মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, মানুষ হুজুরদের কাছ থেকে Read more

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

একাত্তরের ভয়াল ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের কথা Read more

ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ‘এক তৃতীয়াংশ’ ধ্বংসের দাবি ইসরায়েলের
ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ‘এক তৃতীয়াংশ’ ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 'এক তৃতীয়াংশ ধ্বংস' করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।সোমবার (১৬ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর Read more

সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন
সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন