কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিলের প্রসিকিউটরে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেঘনা থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মানিকারচর বাজারে অবস্থিত হানিফ এন্টারপ্রাইজ নামের একটি এলপি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা এবং একই দোকানে কোল্ড ড্রিংক, জ্বালানি তেল ও এলপি গ্যাস একসঙ্গে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।এ অপরাধে দোকান মালিক হানিফকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের দ্রুত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার সময়ের কণ্ঠস্বরকে বলেন, “ভোক্তারা যেন সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাজারে স্বচ্ছতা ও ন্যায্য বাণিজ্য প্রতিষ্ঠার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভোক্তা অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেন, Read more

সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন
সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন

চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধ মাঠেই গড়ায়নি মূল ভেন্যুতে। Read more

এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া
এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় পাকিস্তান ও রাশিয়ার ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে একটি বৈঠকে Read more

পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা Read more

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ
গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। Read more

স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ
স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন