কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির ও কাউছার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা লুটপাটের আশঙ্কা প্রকাশ করেছেন, যদিও এখনো নিশ্চিত কোনো লুটপাটের খবর পাওয়া যায়নি।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাজিব, রফিক, সুমন, পলাশ, খোস মিয়া, ডালিম, হালিম ও আনোয়ার হোসেনের নাম জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসে হরিপুর গ্রামের কাউছার সরকার ও জাকির হোসেন গ্রুপের সদস্যদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁর হাত-পায়ের রগ কেটে দেয়। ওই ঘটনায় কাউছারের বাবা শাজাহান সরকার বাদী হয়ে মামলা করেন। এরপর গত বুধবার জাকির গ্রুপের লোকজন জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির দুই দিনের মাথায়, শুক্রবার দুপুরে জাকির গ্রুপ সংঘবদ্ধ হয়ে কাউছার গ্রুপের সদস্য আল-আমিনের বাড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।হরিপুর গ্রামের বাসিন্দা মাহফুজুল ইসলাম বলেন, “কাউছার সরকার ও জাকির হোসেন দুজনই বড়কান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী বলে দাবি করে আসছেন। এ নিয়েই মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব। এর জের ধরেই সংঘর্ষ হয়।”মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. কাউছার বলেন, “সংঘর্ষের ঘটনায় ৫-৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।”এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “পূর্ব বিরোধের জেরে জাকির ও কাউছার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে লুটপাটের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ
ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৯ মে) Read more

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

কাতারের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট
কাতারের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

কাতারের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন Read more

লালমনিরহাটে ছেলের হাতে মা খুন
লালমনিরহাটে ছেলের হাতে মা খুন

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে পাষণ্ড এক ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার Read more

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর Read more

কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে: বেবিচক চেয়ারম্যান
কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে: বেবিচক চেয়ারম্যান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন