নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ। এখন এই অভিনেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । খবর এনডিটিভির।অন্যদিকে এই হতাটতের ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় চেন্নাইয়ে বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।জানা গেছে, সরকার অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে, যা তামিলনাড়ুর কারুর জেলার এ ঘটনা তদন্ত করবে।এই ঘটনায় ধীরে ধীরে বিজয়কে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। অনেকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেপ্তারের উদাহরণ টেনেছেন। ‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির সময় হায়দরাবাদে পদদলিত হয়ে একাধিক প্রাণহানি ঘটেছিল। ওই ঘটনার পর তদন্ত কমিশন আল্লু অর্জুনকে তার দলের অব্যবস্থাপনার জন্য গ্রেপ্তার করেছিল।বর্তমান পরিস্থিতিতে বিজয়ও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, তিনি নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা অগ্রাহ্য করেছেন। র‍্যালিতে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় সাত ঘণ্টা দেরিতে আসেন। ততক্ষণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ ও জনসমাগমে গাদাগাদি হয়ে পড়ে। অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত
ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার বিরুদ্ধে। ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি থানায় Read more

ফেরি না থাকায় আটকে তরমুজবাহী ট্রাক, সড়কেই নষ্ট হচ্ছে ফল
ফেরি না থাকায় আটকে তরমুজবাহী ট্রাক, সড়কেই নষ্ট হচ্ছে ফল

ঈদের ছুটে শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসের চাপ ও ফেরিসংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার তরমুজ। Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। শাহবাগ থানায় Read more

তারেক রহমান সুস্থ আছেন
তারেক রহমান সুস্থ আছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ হওয়ার খবরটি সত্য নয়। তিনি সুস্থ আছেন।শনিবার (১১ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন