কুমিল্লার মেঘনা উপজেলায় জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তার এই অংশগ্রহণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সম্প্রতি উপজেলার কদমতলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরা লিফলেট বিতরণ এবং কোরআনের আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। এসব কর্মসূচিতে চেয়ারম্যান সিরাজুল ইসলামকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। এ সময় জামায়াতের উপজেলা আমীর লোকমান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জানা যায়, চেয়ারম্যান সিরাজুল ইসলাম অতীতে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশেও অংশ নিয়েছিলেন। এবার জামায়াতের কর্মসূচিতে তার অংশগ্রহণ রাজনৈতিকভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে।সিরাজুল ইসলাম বলেন, “আমি আওয়ামী লীগ করেছি, এটা সত্য। তবে ওনাদের কোরআনের বিষয়গুলো ভালো লাগে, তাই অংশগ্রহণ করেছি।” এদিকে জামায়াত আমীর লোকমান হোসেন জানান, “সিরাজুল ইসলাম ২০২৩ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার জন্য ফরম পূরণ করেছেন, যদিও এখনও কোনো পদ পাননি। যদি তিনি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার বিচার হবে।”অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসীন ভূঁইয়া বলেন, “জামায়াত নেতারা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে রাজনৈতিক অপরাধে লিপ্ত হচ্ছেন। এটি রাজনৈতিক নীতিনৈতিকতা ও আদর্শের পরিপন্থী।”তিনি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলছে। রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের আদর্শ ও নীতির প্রতি সৎ থাকা।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন। আজ রবিবার Read more

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে সাবেক জেলা পরিষদ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, Read more

সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন
সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে এক টমটম চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় Read more

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার Read more

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য
বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন