কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার করিমাবাদ তিন রাস্তার মোড় থেকে মেঘনা থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার টিটু মিয়া উপজেলার মানিকারচর গ্রামের মৃত এনতাজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, টিটু মিয়ার কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তিনি উঠতি বয়সী তরুণদের মাদকাসক্ত করে ফেলছেন। কেউ কেউ তাকে ‘মাদক গডফাদার’ হিসেবেও অভিহিত করেন। একাধিকবার গ্রেপ্তার হলেও, অজানা কারণে তিনি দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার সেই পুরোনো পথে ফিরে যান। তাদের দাবি, এমন চিহ্নিত মাদক ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।পুলিশ সূত্র জানায়, টিটুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। তিনি পাঁচবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করলেও, জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এমনকি জেল থেকে বের হওয়ার পরেও তার মাদক কার্যক্রম থেমে থাকেনি।গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলের নির্দেশে এসআই মো. মশিউর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এএসআই আল মামুন জিহাদ এবং কনস্টেবল উত্তম কুমার, রবিউল হাসান, রাসেল মিয়া, মো. মোস্তফা ও আনিছুর রহমান। পুলিশ করিমাবাদ তিন রাস্তার মোড়ে টিটুকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল সময়ের কণ্ঠস্বরকে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট  ও জিরো টলারেন্স। সমাজ ধ্বংসকারী এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। টিটু মিয়ার মতো পেশাদার অপরাধীদের কোনো ছাড় নেই। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, “মাদকের শিকড় খুব গভীরে। কিন্তু আমরা একে একে উপড়ে ফেলছি। জনগণের সহযোগিতা পেলে মেঘনাকে মাদকমুক্ত করতে সক্ষম হবো। তাছাড়া মেঘনাকে মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, “এই ধরনের অভিযান ঝুঁকিপূর্ণ হলেও আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে যাই। টিটুর মতো অপরাধীদের ধরতে আমরা সবসময় প্রস্তুত।”স্থানীয় মুরুব্বি আবদুল হাকিম বলেন, “ওসি স্যারকে ধন্যবাদ। বহু বছর পর মনে হচ্ছে, পুলিশ সত্যিই শক্ত অবস্থানে আছে। আমরা চাই, এই অভিযান চলমান থাকুক। এছাড়াও মেঘনা থানার সাম্প্রতিক কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষও। নিয়মিত অভিযান চালালে মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে বলে জানান তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মর্যাদাপূর্ণ-সর্বশ্রেষ্ঠ জুমার দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব
মর্যাদাপূর্ণ-সর্বশ্রেষ্ঠ জুমার দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব

আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলার কাছে জুমার দিন বিশেষ ফজিলতপূর্ণ দিন। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিভিন্ন হাদিসে জুমার দিনটিকে মর্যাদাপূর্ণ দিন ও Read more

তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান
তারেক রহমানের সহায়তায় উচ্ছ্বসিত কটিয়াদীর ক্ষুদে ফুটবল জাদুকর জিসান

ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে যাদুকর Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টায় উপজেলার Read more

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ Read more

সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার
সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার

নন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ২৮ বছর সুপার পদে চাকরি করেও এমপিওভুক্তির আলোর মুখ দেখেনি দারুস সালাম মাদ্রাসাটি। দারুস সালাম মাদ্রাসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন