মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে আটক ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, সামবার দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।অভিযানে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের অপরাধে আটক ২৮ জেলের মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয় জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানে জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, বাংলাদেশ কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদ রানা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য Read more

দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক Read more

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন Read more

তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন