আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে।আজ মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।গণভোটের বিষয়গুলো আরও স্পষ্ট করা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘কোন কোন সংস্কার আনা হবে, তা জনগণকে জানাতে হবে।’রিজভী বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তবে অপরাধীদের বিচার হতে হবে বলে জানান তিনি।বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে, সেটি ভাবা ভুল। সব পেয়ে গেছি, এটা ভাবলে জামায়াতে ইসলামীর আত্মঘাতী সিদ্ধান্ত হবে।’তিনি আরও বলেন, ‘নির্বাচন কোনও দলের অধীনে নয়, সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়। তাই এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনও সংশয় নেই। বরং, অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।’রিজভী মনে করেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে খরচ কমবে এবং প্রশাসনিক কার্যক্রমেও সুবিধা হবে।’ তবে তিনি বলেন, ‘গণভোটের প্রস্তাবনা যতই যুক্তিযুক্ত হোক না কেন, সেটি বাস্তবায়নের আগে স্পষ্টভাবে জানাতে হবে যে কোন কোন বিষয়ে জনমত নেওয়া হবে।’এ ছাড়াও যে কোনো উসকানিতে নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন বিএনপির এই সিনিয়র নেতা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ
একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ

দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই Read more

পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা
মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) Read more

সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন
সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথায় মোসাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন