সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে পরে গ্রেপ্তার করেছে।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।পরে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের এক সদস্য দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে মনে হচ্ছিল। এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে ছবি তুলতে রাজি হন তিনি। সেখান থেকে বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তির পিঠে হাত রাখেন তিনি।দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর মেক্সিকোর নারীবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান সিতলালি হারনান্দেজ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রেসিডেন্ট শেইনবাউমই দেশটিতে এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন।সিতলালি হারনান্দেজ বলেছেন, ‌‌‘‘আজ আমাদের প্রেসিডেন্ট যে ধরনের আচরণের শিকার হয়েছেন, আমরা তার নিন্দা জানাই।’’সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘‘এ ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর ব্যক্তিগত পরিসর ও দেহে অনধিকার আক্রমণ স্বাভাবিক করে তোলে। এটি অত্যন্ত উদ্বেগজনক।’’জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীদের প্রায় ৭০ শতাংশ জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে আজ রোববার (২১ ডিসেম্বর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু

এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ Read more

বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!
বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক Read more

পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’

রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, Read more

যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত
যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে এই পরজীবীতে ২ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন