মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে প্রদর্শিত হয়েছে ‘নৌবাহিনীর যুদ্ধজাহাজ বোনৌজা অদম্য’। যা দেখতে জনসাধারণের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। প্রতিবছরের ন্যায়ে এবছরও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজটি জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসুক জনসাধারণের উপস্থিতি ছিল বেশ। সুশৃঙ্খলভাবে জনসাধারণ বানৌজা অদম্য জাহাজটিতে প্রবেশ করেন।এই জাহাজে কর্মরত ও দায়িত্বরতরা জাহাজটির বিভিন্ন বিষয় জনসাধারণকে অবগত করেন।আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ সাধারণ মানুষের জন্য দেখার সুযোগ থাকে না। তাই এই দিনে গুলোতে শিশু, নারী, পুরুষ সব শ্রেণির মানুষ উপস্থিত হন যুদ্ধ জাহাজ দেখার জন্য।অভিভাবকেরা জানান, শিশুদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে তারা এখানে নিয়ে এসেছেন। জাহাজটি পরিদর্শন করতে পেরে খুশি দর্শনার্থীরা। অপরদিকে জাহাজের কমান্ডার জানান, দেশের নাগরিকদের নৌ বাহিনী  সম্পর্কে   জানাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’
‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’

মাঠে বাংলাদেশের ক্রিকেটেএক কঠিন সময় পার করছে। বলার মতো তেমন কোনো সাফল্য পাচ্ছে না টাইগার কিংবা টাইগ্রেসরা। রুষ দলের ওয়ানডে Read more

ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক Read more

হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ
হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ

নাটোরের তাজুল ইসলাম। বয়স ৫৬ বছর। পেশায় স্কুলশিক্ষক হলেও দৃঢ় মনোবল, ইচ্ছাশক্তি ও সাহসে তিনি ব্যতিক্রমী এক উদাহরণ। দীর্ঘদিনের ডায়াবেটিস Read more

শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস
শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও এসব অফিস খোলা ছিল। এর আগে গত ৬ Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি Read more

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই ৩ গোল হজম করে তারা। তবে বিরতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন