মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, গতকাল বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান এবং ওহাকাকার মধ্যবর্তী মহাসড়কে তিনটি যানবাহনের সংঘর্ষ ঘটে। পালা বলেন, ঘটনাস্থলেই ১৮ জন মারা যান এবং পরে হাসপাতালে আরো তিনজন মারা যান।তিনি এক্স-এ লিখেছেন, ‘আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’স্থানীয় সংবাদমাধ্যমের মতে, দুর্ঘটনাটি একটি ট্যাংকার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের সঙ্গে হয়েছিল। মেক্সিকান সংবাদপত্র লা জোর্নাডা জানিয়েছে, একটি ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।তাতে আরও বলা হয়, বিপরীত লেনে যাওয়ার সময়, ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয় এবং এরপর বাসটির সঙ্গে একটি পরিবহন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং খাদে পড়ে আগুন ধরে যায়।সূত্র : বিবিসিএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

বান্দরবানে বিভিন্ন ঘটনায় বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জানা যায়, বছরের পর বছর Read more

সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ
সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ

বিশ্বের গতিশীল ফ্যাশন জগতে তাল মিলিয়ে চলতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ডহ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের Read more

শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!
শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমছে না। যেখানে রোগী, সেখানেই দালাল হাজির হচ্ছে। দালালের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিকে Read more

হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে

৮ ঘণ্টা অফিসে বসে কাজ আর শরীরচর্চার অভাবেই বাসা বাঁধছে বিভিন্ন রোগ। বাড়ছে হার্ট-অ্যাটাকের ঝুঁকিও। আর এ সমস্যা সমাধানে শরীরচর্চার Read more

রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু ও Read more

নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ বিএসএফ বিজিবির মাধ্যমে নেত্রকোনায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন