রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের মাত্র দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বেলা ৩টা ২০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।জামিনের কাগজপত্র বেলা ১১টার দিকে ই-মেইলের মাধ্যমে কাশিমপুর কারাগারে পৌঁছায়। এরপর প্রক্রিয়া শেষ করে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। কারামুক্তির সময় কারাগারের বাইরে ভক্ত ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়। মুক্তির সময় দুটি প্রাইভেট কার ও একটি কালো রঙের মাইক্রোবাস কারাগার ত্যাগ করে, তবে কোন গাড়িতে নুসরাত ফারিয়া ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।কারাগার থেকে বের হওয়ার পর কারও সঙ্গে দেখা না করলেও বিকেল ৪টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারিয়া। তিনি লেখেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারিরীক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।নুসরাত ফারিয়ার চাচাতো বোন লামিয়া জানান, জামিনের পরপরই পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদে বাড়ির পথে রওনা দেন অভিনেত্রী।উল্লেখ্য, রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকায়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। জামিনের পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী বৃহস্পতিবার।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!
বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মাত্রই কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান, যা প্রশান্তির এক নির্মল সুবাতাস ছিড়িয়ে দিচ্ছিল কাশ্মীরের বাসিন্দাদের মনে। Read more

বাকৃ‌বিতে উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণ
বাকৃ‌বিতে উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে Read more

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

​দীর্ঘদিন ধরে কমিটিবিহীন থাকার পর অবশেষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে Read more

মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার Read more

এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি
এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি

১০ বছরের বেশি সময় ধরে মাথায় ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবে কেনিয়ার সরকার ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহায়তায় মৃত্যুদণ্ড থেকে Read more

হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল
হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল

আমি আশাবাদী, হতাশ হতে চাই না। তবে তারপরও হতাশ হতে হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন