মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মস্তান বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১২ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের একটি টিম।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, অভিযানের সময় মামুন ড্রাগ হাউজ ও মনোয়ারা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ফার্মেসিতে ও মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘চামড়া সংরক্ষণে বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে সরকার’
‘চামড়া সংরক্ষণে বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে সরকার’

এবছর ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির চামড়া সংরক্ষনের জন্য ২০ কোটি টাকা লবণ বিনামূল্য পৌছে দিয়েছে সরকার। গরুর চামড়া প্রতি Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা Read more

ব্যালন ডি’অরে নারী–পুরুষ সমতা
ব্যালন ডি’অরে নারী–পুরুষ সমতা

চলতি মৌসুম শেষের দিকে রয়েছে। এর মাঝেই আলোচনার কেন্দ্রে রয়েছে ফুটবলারদের ব্যক্তিগত বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। চলতি বছরের ২২ সেপ্টেম্বর Read more

অবশেষে শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস
অবশেষে শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

হামাসের কাছে জিম্মি সবশেষ জীবিত মার্কিন সেনা সদস্য এডেন আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ মে) তাকে আন্তর্জাতিক Read more

চালক না থাকায় অকেজো পড়ে আছে ভেদরগঞ্জের সরকারি অ্যাম্বুলেন্স
চালক না থাকায় অকেজো পড়ে আছে ভেদরগঞ্জের সরকারি অ্যাম্বুলেন্স

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে জরুরি রোগী পরিবহনে চরম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন