মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করতে চলেছে। মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।রোববার এমসিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগটি স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বে পরিচালিত হবে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, এই উদ্যোগটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) পর্যন্ত ওষুধ সরবরাহের কার্যকারিতা প্রদর্শনের জন্য একটি পাইলট প্রকল্প।এছাড়াও এর লক্ষ্য হলো দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম এবং সঠিক রাস্তা অবকাঠামোবিহীন স্থানসহ দুর্গম এলাকায় থাকা সম্প্রদায়ের জন্য ওষুধের অ্যাক্সেস দ্রুত করা।পাইলট প্রকল্পের প্রথম ধাপটি বছরের চতুর্থ প্রান্তিকে দুটি নাদি কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত করে পরিচালিত হবে এবং ২০২৬ সালে ১৫০ এবং পরের বছর ৩৯২টিতে সম্প্রসারিত করা হবে।এমসিএমসি জানিয়েছে, এই প্রকল্পটি পুত্রজায়ার লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ, বিশেষ করে গ্রামীণ সম্প্রদায়ের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে Read more

ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ
ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সড়কের ধারে শতবর্ষী একটি গাছ কেটে ফেলার পরও কোন ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। Read more

শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ
শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ Read more

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা Read more

হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ
হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হারিকেন অ্যারিনের আকার আরও বড় হবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাশ সৃষ্টির আশঙ্কা থেকে একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন