মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।  শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিক্ষক হলেন- পূর্ব মাকহাটি এলাকার মো. মোবারক আলীর ছেলে মো. মঈন উদ্দিন মোহন (৩৯)। সে মোহন সদর উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সদর থানার (ওসি) তদন্ত সজিব দে শনিবার বিকেল ৪টার দিকে বলেন, রাতে র‌্যাব-১০ একজনকে থানায় হস্তান্তর করে। তিনি শিক্ষক কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, শুনেছি আমরা। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা

ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে Read more

বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু
বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু

বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে
কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে

আরিফ জাওয়াদ, ঢাবিআগামীকাল সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফের যানচলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। এলাকার সাতটি প্রবেশপথে আবারও যান চলাচল নিয়ন্ত্রণ Read more

মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন
১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন

এগারো মাস পর গতকাল বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে মোট শেয়ার কেনাবেচার পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কেনাবেচা হওয়া শেয়ারের মোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন