মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের কারণে মুন্সীগঞ্জ শহরের তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (০৯ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর পৌরসভার কাচারি এলাকা ও শহর বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি বলেন, কাচারি এলাকার আল মদিনা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা, শহর বাজারের রাইসা স্টোরে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন মোড়কজাত খাদ্যপণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা এবং নিজাম স্টোরে মূল্য তালিকা না টানিয়ে চাল বিক্রির দায়ে ২ হাজারসহ ৩টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।এ ছাড়া বিভিন্ন ফার্মেসি, মুদি দোকান ও ফলের দোকানে ক্রয় রশিদ ও মূল্য তালিকা যাচাই এবং পণ্যের মেয়াদ ও মোড়কের তথ্য পরীক্ষা করা হয়।এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, মেয়াদোত্তীর্ণ, তারিখবিহীন কিংবা ভুয়া পণ্য বাজারজাত করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি টিম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে নারী-শিশুসহ তিন জনের লাশ উদ্ধার
মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে নারী-শিশুসহ তিন জনের লাশ উদ্ধার

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়ার একটি ভাড়া বাসা থেকে শিখা আক্তার (২৯) নামে এক নারী তাঁর ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) Read more

আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়: কারামুক্ত ফিলিস্তিনি বন্দি
আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়: কারামুক্ত ফিলিস্তিনি বন্দি

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি। এরপর গাজার খান ইউনুসের কয়েকজন ফিলিস্তিনির বয়ান সামনে এসেছে। আবদাল্লাহ আবু রাফে Read more

উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত Read more

ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি
ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (রাহুল) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের Read more

বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০
বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে Read more

পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ
পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ

ইসলাম এতিম, অসহায়, বা দরিদ্র শিশুদের সাহায্য করতে, তাদের দায়িত্ব নিতে উৎসাহিত করে। কোরআনে আল্লাহ বার বার এতিম শিশুদের সাহায্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন