আগামী জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়
প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়

প্লাাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে। গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। Read more

চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীরা নিয়েছেন বলে জানা গেছে। পুনরায় Read more

টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি
টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল।বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিগার Read more

বেলকুচিতে ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেলকুচিতে ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই Read more

পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তিনি যুক্তরাষ্ট্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন