ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার (৪ নভেম্বর) জয়রামনগর স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতের সংখ্যাও একাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে, আহতদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিলাসপুরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের শীর্ষ কর্মকর্তারা। সাম্প্রতিককালে ভারতে একের পর এক রেল দুর্ঘটনা যাত্রীদের নিরাপত্তা ঘিরে প্রশ্ন তৈরি করছে।গত বছর অক্টোবর মাসে মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়ির। একই লাইনে দুটি ট্রেন চলে আসে, দুর্ঘটনার জেরে ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুটি বগিতে আগুন লেগে যায়। বেশ কয়েকজন গুরুতর আহত হলেও কোনও প্রাণহানি হয়নি।গত বছর জুনে উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। জানা গিয়েছিল, নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রেনের কয়েকটি বগি মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। গত বছর জুনমাসে উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। জানা গিয়েছিল, নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রেনের কয়েকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। তার ঠিক এক বছর আগেই বালেশ্বরে ঘটেছিল আরও এক ভয়াবহ দুর্ঘটনা। ২০২৩ সালের ২ জুন সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস, মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হয় একাধিক বগি। এই দুর্ঘটনায় কার্যত মৃত্যুর মিছিল দেখেছিল দেশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সেনাবাহিনীর সংবাদ ব্রিফিং
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সেনাবাহিনীর সংবাদ ব্রিফিং

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ সাতজনকে আটক করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য Read more

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ  এক পাচারকারীকে আটক Read more

বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের Read more

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ

নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন