ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতিলা গ্রিন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ূম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইমন।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে নম্বরবিহীন একটি লাল রঙের মোটরসাইকেল করে ওই চারজন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে নিমতলা গ্রিন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় অপর দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় একজন। তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক জানান, নিহতরা সকলেই টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে চারজন একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ করবে এনসিপি
ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ করবে এনসিপি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় Read more

একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান
একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়। তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক Read more

আজ ০৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর
সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগম বাজারে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার Read more

পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। Read more

হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন
হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে বন্যহাতি হত্যা করে মাটিচাপা দিয়ে তার ওপর ঘর নির্মাণের ঘটনা উদঘাটন করেছে বনবিভাগ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন