মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকুহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজী (৩৭), রাসেল শিকদার (৪৩) এবং মধ্য মাকুহাটি গ্রামের আল আমিন মাঝি (৩২)।এদিন বিকেল ৪টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুভ গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় রাসেল শিকদার পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক শুভ গাজীর কাছ থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় বাড়ির একটি কক্ষে অবস্থানরত আল আমিন মাঝিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগানও উদ্ধার করা হয়।অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান, ছুরি, দা, হাতুড়ি ও লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। আল আমিন মাঝি একটি হত্যা মামলার পলাতক আসামি এবং অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির ও ডিবির ওসি ইশতিয়াক আশরাফ রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দু’দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী
দু’দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী

চলতি বছরের হজ পালন শেষে গত দু’দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। সরকারি ব্যবস্থাপনায় ফিরে Read more

ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 
ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর)

ভোরে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল, লড়ছে গায়ানা ও ত্রিনবাগো। রাত ১২টায় শুরু হবে ২০২৫ ব্যালন ডি’অর অনুষ্ঠান। রয়েছে Read more

জামালপুরে গ্যাসের সন্ধান, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
জামালপুরে গ্যাসের সন্ধান, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

জামালপুরের মাদারগঞ্জে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭ দশমিক ২ মিলিয়ন Read more

আটকে আছে সেতু, স্থবির এলজিইডি
আটকে আছে সেতু, স্থবির এলজিইডি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গায় খড়খড়িয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ চলছে ধীরগতিতে। শুরু হয়েছে দেড় বছর আগে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন