চট্টগ্রামের আনোয়ারায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে পুকুর থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।নিহত যুবক মো. ইয়াছিন (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মরিয়ম হোটেল নামের একটি হোটেলে রান্নার কাজ করতো। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের ঠিকানা নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা। তবে হোটেলটির এক কর্মচারী বলছেন, নিহত যুবকের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সে সকালে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে না আসায় আরেক হোটেল কর্মচারী সে সময় গোসল করতে গেলে তাকে দেখতে না পেয়ে দোকানে এসে খবর দেয়। পরে, দোকান মালিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশ উদ্ধার করেন।মরিয়ম হোটেলটির মালিক মো. জাফর বলেন, ইয়াছিন আমার দোকানে প্রায় ৩ বছর ধরে কাজ করছে। সে দীর্ঘদিন বাড়িতে ছিলো, কয়েকদিন আগে সে ছুটি কাটিয়ে দোকানে আসে। তবে কখনো তার বাড়ির ঠিকানা ও পিতা-মাতার নাম জানায়নি।লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মুজিবুর রহমান বলেন, আমরা দুপুর ১২টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর লাশটি আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।আমরা লাশটি মৃত অবস্থায় পেয়েছি বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিদুয়ান।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এক যুবককে ডুবন্ত অবস্থায় মৃত উদ্ধার করে। লাশ আনোয়ারা থানায় নিয়ে এসে সুরহতাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার
হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক তাঁতী দল নেতার বাড়িতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আত্মগোপনে রেখে আশ্রয় Read more

গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
গবিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) আয়োজনে ‘অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা–২.০’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ Read more

আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর
আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর

আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী
আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী

অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে Read more

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত
নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন