সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।  তিনি বলেছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন প্যারামিটারগুলো পজিটিভ সাইন দিচ্ছেন। ওনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেনের বিষয় তো একটু সময় লাগবে। উনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১৫ মার্চ বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জাননা, সোমবার সকাল ১০টার দিকে ওনাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজিটিভ সাইন। আস্তে আস্তে তিনি কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ওনার চিকিৎসা চলছে। দোয়া করবেন ওনার জন্য, দেশবাসীর কাছে ওনার পরিবার দোয়া চেয়েছেন।হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে থাকছেন বলে জানান সোহেল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ
ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন Read more

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব Read more

নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা
নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা

নির্বাচনের জন্য বিকাশে নেওয়া টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের Read more

নবিজির (সা.) অনুসরণেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা
নবিজির (সা.) অনুসরণেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, অনেক মানুষ ভুল করে নবিজি (সা.) ও তার জীবনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন