টাঙ্গাইলের মির্জাপুরে বস্তা সড়াতে গিয়ে সাপের কামড়ে বাঞ্চা পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান। নিহত উপজেলার হাট ফতেপুর গ্রামের গেন্দু পালের ছেলে বাঞ্চা পাল (৫৫)।জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘরের ভিতর বাঞ্চা বস্তা সরাচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপে তার ডান হাতে কামড় দেয়। তিনি বুঝতে না পেরে বাজারে ব্যথার ট্যাবলেট কিনতে যান। ওষুধ বিক্রেতা ক্ষত দেখে জানান, ‘এটি সাপের কামড়ের মতো লাগছে’ এবং হাসপাতালে চিকিৎসা নিতে বলেন। কিন্তু বাঞ্চা পাল এতে গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে বাড়িতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি
আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি

ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র‍্যান্ডি ফাইন। এই Read more

প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী

সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণে আক্রান্ত। গণতন্ত্রের ন্যায় বাংলাদেশের নদ-নদী ও প্রাণ-প্রকৃতি ফ্যাসিবাদী দুঃশাসন দ্বারা Read more

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।শুক্রবার (৩০ Read more

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গোলাগুলির অভিযোগ, আহত এক
সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গোলাগুলির অভিযোগ, আহত এক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় এলোপাথাড়ি গুলিবর্ষণের অভিযোগও উঠেছে, তবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন